৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখোর পরিবেশে জাতীয়  নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে

আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখোর পরিবেশে জাতীয়  নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচনের জন্য সরকার প্রস্তুত আছে। আমরা নিবার্চন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখোর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।  বুধবার (১ অক্টোবর)  বাদ এশা সরাইল উপজেলা  মডেল মসজিদ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সরাইল মডেল মসজিদ ও ইসলাম সাংকৃতিক কেন্দ্র পরিদর্শনে এসে তিনি আরও বলেন, সরাইলে নির্মিত  মডেল মসজিদ নির্মাণে  ত্রুটির খবর পাওয়া যায়।  মডেল মসজিদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের  তদন্ত কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সময় আয়োজিত মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এহতেশামুল হক, সরাইল উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোশারফ হোসাইন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার,  উপজেলা জামায়াতে ইসলামের আমির এনাম খান ও মাওলানা মঈনুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন