৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ: ব্যারিস্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ: ব্যারিস্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ, নতুন প্রজন্মের বাংলাদেশ। নতুন প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে, মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে, সব ধরনের খারাপ কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা, শরীরচর্চা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। তাই খেলাধুলা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম যদি আমরা চাই, তাহলে খেলাধুলার বিকল্প নাই। আমাদের নেত্রী, আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাঠকে স্টেডিয়াম বানাবেন। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাঁর এই প্রতিশ্রুতি রক্ষা করতে এ মাঠকে স্টেডিয়াম বানাব।

সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার এমপি প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। আমি সরাইল-আশুগঞ্জকে দুটি মডেল উপজেলা করে দেখাব। এ দুই উপজেলার চেহারা পাল্টে দেব। আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, আমি জীবনের বাকি সময় আপনাদের পেছনে ব্যয় করব।

রোববার (৫ জানুয়ারী) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা এ কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  জহিরুল হক খোকন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বারসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উক্ত খেলায় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন