৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৃঢ় আশাবাদী  সাংবাদিক এমডি জালাল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ , ২২ নভেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার দৃঢ় আশাবাদী  সাংবাদিক এমডি জালাল

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল-আশুগঞ্জ) আসনে
আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ার  দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন সাংবাদিক এমডি জালাল। আওয়ামী লীগ দলীয় আদর্শ বুকে লালন করে দীর্ঘ ১৫ বছর ধরে নিজ নির্বাচনী এলাকার জনগণের সুখে-দু:খে পাশে থেকে তার সাধ্যমত এলাকায় তিনি কাজ করেছেন। সেবার এই মানসিক বলে বলীয়ান হয়ে ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাংবাদিক এমডি জালাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। দলীয় মনোনীত চূড়ান্ত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে তিনি নির্বাচিত হবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য সাংবাদিক এমডি জালাল ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের কৃতি সন্তান। জাতিসংঘের রেজিস্ট্রার্ড ডেলিগেট ও বিবিসিনিউজ টোয়েন্টিফোর এর হেড অব নিউজ হিসেবে কাজ করার পাশাপাশি তিনি আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত থেকে আওয়ামী লীগ দলীয় প্রধান ও আওয়ামী লীগ দলীয় অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের আস্থা অর্জন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে দেশের মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে জাতিসংঘ ও বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

এ ব্যপারে সাংবাদিক এমডি জালাল বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ দলের হয়ে নিরলসভাবে কাজ করে আসছি। দল ও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের পাশে থেকে দলের সুখে-দুঃখে কাজ করছি।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সাধ্যমত সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। করুনাকালীন দুঃসময়সহ বিভিন্ন সংকটকালীন সময়ে এলাকার জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম পরিচালনাসহ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সাধ্যমত কাজ করে যাচ্ছি। হাইকমান্ডসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতা-কর্মী ও এলাকার জনগণের দোয়া নিয়ে নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছি। দলের প্রতি আমার ত্যাগ বিবেচনায়  দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন