৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে সংবাদসম্মেলন 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে

অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে সংবাদসম্মেলন 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ঐক্য বিনষ্ট করছে একটি মহল এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমিতির সভাপতি গাজী মো. নোয়াব মিয়া। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় অরুয়াইল বাজারের পল্লীমা অফিসে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গাজী মো. নোয়াব মিয়াসহ অন্যান্য বক্তাগণ বলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক নুরুল আমিন মাস্টার ও উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলমসহ অন্যান্য নেতা-কর্মীদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সকলের সম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মোশারফ হোসাইন আমাদেরকে ‘ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমিতি’ নামটি দিয়েছেন। এর পর থেকে আমরা প্রায় দুই শতাধিক নৌকার মালিকদের নিয়ে ৩১ সদস্যের কমিটি করে প্রায় ১ মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তিনি আরও বলেন, উক্ত কমিটিতে সভাপতির পদ অরুয়াইল ও সেক্রেটারীর পদ পাকশিমুল ইউনিয়নে দিয়ে আমরা অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ঐক্যবজায় রেখে দুই এলাকার শান্তিপূর্ণ সহাবস্থান ও এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।

কিন্তু বিগত ১৫/০৯/২০২৫ তারিখে একটি মহল অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের এই ঐক্য বিনষ্ট করে উপজেলা নির্বাহী অফিসার ও দলীয় সিনিয়র নেতাদের সিদ্ধান্তে আমাদের দেওয়া নামকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে একই নামে একটি আংশিক কমিটি করে ও ব্রাহ্মণবাড়িয়া সমবায় সমিতি থেকে নামটি রেজিষ্ট্রেশন করে এনে এলাকায় ফ্যাসাদ সৃষ্টি করেছে। একই সাথে আমাদের কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার করছে মহলটি। সংবাদ সম্মেলনে গাজী মো. নোয়াব মিয়াসহ অন্যান্য বক্তাগণ এ সব অপপ্রচারকারী এবং অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের ঐক্য বিনষ্টকারীদের বিরুদ্ধে এলাকার শান্তিপ্রিয় সকলকে সজাগ থাকার আহবান জানান। পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা বিনষ্টকারী ও ফ্যাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্র‍য়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন বক্তাগণ।

ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড নৌ-পরিবহন মালিক সমিতির সভাপতি গাজী মো. নোয়াব মিয়াসহ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি গাজী মো. আব্দুল আজিজ, সহসভাপতি নুর আলম জিকু, সহসভাপতি হাজী গোলাম নবী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহসাধারণ সম্পাদক হাজী মো. দ্বীন ইসলাম, সহসাধারণ সম্পাদক হাজী মো. ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক মো. আলমগীর তালুকদার, সহ প্রচার সম্পাদক মো. লিটন মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া ও কোষাধ্যক্ষ হাজী মো. ফারুক মিয়া প্রমুখ।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন