৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

অরুয়াইল ইউনিয়ন বিএনপি দলীয় অফিস উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

অরুয়াইল ইউনিয়ন বিএনপি দলীয় অফিস উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ অরুয়াইল ইউনিয়ন বিএনপি দলীয় নতুন অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে অরুয়াইল বাজারে উক্ত অফিস উদ্বোধন করা হয়।

অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ ডি এম আলী, বিএনপি নেতা আশরাফুল করিম রিপন ও ঢাকা জজ কোর্টের এডভোকেট সাদেকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মাজহারুল ইসলাম (মাজহার) ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: এনামুল হক (এনাম)।

 বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। একই দিন সন্ধায় চুন্টা বাজারে চুন্টা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন