EN

সরাইল উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 1:08 am , 30 July 2018, Monday , পোষ্ট করা হয়েছে 8 years আগে

FB_IMG_1532888136234

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।রোববার(২৯জুলাই) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরাইল সদর  ইউনিয়ন একাদশ বনাম সরাইল মুক্তিযোদ্ধা একাদশ এর  মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলার মাধ্যমে তা সম্পন্ন হয়েছে। উক্ত খেলায় সরাইল সদর ইউনিয়ন একাদশকে ০-১ গোলে  হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরাইল মুক্তিযোদ্ধা একাদশ।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলা ও পুরসস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে  সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আব্দুর রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  আব্দুল হালিম। সরাইল মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো: ইসমত আলী, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা এ আই মনোয়ার উদ্দিন মদন, এডভোকেট আব্দুর রাশেদ,  সৈয়দ তানবির হোসেন কাউসার,  মো: মাহফুজ আলীসহ বিভিন্ন স্তরের নেতৃৃৃৃবৃৃন্দ,
প্রিন্ট- ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মীরা ও বিপুল সংখ্যক দর্শক এতে উপস্থিত  ছিলেন। উল্লেখ্য গত ১০ জুলাই মঙ্গলবার  উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮  একই মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করা হয়। উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ৯টি দল ও সরাইল মুক্তিযোদ্ধা একাদশ উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলায় প্রতিদ্বন্দিতা করে চূড়ান্তভাবে মুক্তিযোদ্ধা একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলসহ সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন