EN

সরাইলে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিশাল বর্নাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:53 pm , 8 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 2 hours আগে

সরাইলে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিশাল বর্নাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ৮নভেম্বর উপজেলা পর্যায়ে র‍্যালি পালনে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  একটি বিশাল বর্নাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে রোববার(৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়।

সরাইল উপজেলা বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা-কর্মী বর্নিল সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে ও শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে  র‍্যালিতে অংশগ্রহন করেন।

র‍্যালি নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ পালন করা হয়।

বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সরাইল  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল। সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল তাঁর বক্তব্যে বলেন জাতীয় পার্টি থেকে বিএনপি দলে অনুপ্রবেশ করে এখন অনেকে বিএনপির বড় নেতা হয়ে গেছে আর বড় বড় কথা বলেন। তিনি আরও বলেন, বিগত সরকারের দু:সময়ে যখন আমরা মাঠে ছিলাম জাতীয় পার্টি থেকে বিএনপিতে অনুপ্রবেশকারী সেই নেতাদের তখন খুঁজে পাওয়া যেত না। এ সময় চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ রহিম, বিএনপি নেতা  হাজী আক্কাছ মিয়া, শফিক মিয়া, আব্দুল বারিক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্বাছ উদ্দিন, যুবদল নেতা মিয়া মোহাম্মদ খোকন, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাজিন, বায়েছ মিয়া, সোহাগ মিয়া, দেলোয়ার হোসেন মিন্টু ও রাসেল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মুখলেছুর রহমান বাবু, ছাত্রনেতা মনির, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মৈশানসহ  বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও শ্রমিকদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে নানা চড়াই উৎরায় পার হয়ে বিএনপির রাজনীতি করে আমি আজকের অবস্থানে এসেছি। সারা জীবন বিএনপি করে মামলা, হামলা ও নানাভাবে হয়রানির শিকার হয়েছি। বিএনপির দু:সময়েও বিএনপি ছেড়ে যায়নি। দলীয় আনুগত্যের বাহিরে গিয়ে জীবনে কোনো দিন বিএনপি থেকে বহিস্কারও হয়নি। জাতীয় পার্টি থেকে উড়ে এসে বিএনপিতে জুড়ে বসেনি। ছাত্ররাজনীতি দিয়ে বিএনপির রাজনীতি শুরু, জীবনের শেষ প্রান্ত পর্যন্ত বিএনপির রাজনীতি করেই এগিয়ে যেতে চাই।

 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশেষ তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বিএনপির চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি উপস্থিত সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার আরও বলেন, আমার ডাকে সাড়া দিয়ে বিনা পয়সায় আমাকে ভালবেসে আপনারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও সমাবেশকে সফল করেছেন। এই জন্য আমি আমার সকল নেতা-কর্মী ও সকল শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞ। তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা  র‍্যালি ও সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে আমার জন্য যে পরিমান ঘাম ঝড়িয়েছেন সময় ও সুযোগে আমি আপনাদের জন্য রক্ত ঝড়াব ইনশাল্লাহ। দেখা হবে রাজপথে, উপজেলা পরিষদে ও সংসদে এবং কথা হবে স্লোগানে এমন প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার র‍্যালি ও সমাবেশ সমাপ্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন