ওসি মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে সরাইল থানা পুলিশের ১০মাসের অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধারসহ সহস্রাধিক আসামী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: 12:18 pm , 26 October 2026, Monday , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ওসি মনজুর কাদের ভূঁইয়ার নেতৃত্বে সরাইল থানা পুলিশের ১০মাসের অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধারসহ সহস্রাধিক আসামী গ্রেফতার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া গত ৭/১২/২৫ তারিখে যোগদানের পর ২৩/১০/২৬ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পালন করে মাদক ও অস্ত্র উদ্ধারসহ সহস্রাধিক অস্ত্র উদ্ধার করেছেন। এ ব্যপারে সরাইল থানার পক্ষ থেকে এ সময়কালের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সরাইল থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ ও সরাইল থানা পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা কর্মী-সমর্থকদের নিয়ে থানায় গিয়ে ওসির সাথে বাকবিতন্ডায় জড়ানোকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এতে করে এলাকার সাধারণ জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি দূর করতে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া সরাইল থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে এ পর্যন্ত যে সমস্ত অভিযান পরিচালনা করা হয়েছে এবং অস্ত্র ও মাদক উদ্ধারসহ আসামী গ্রেফতারের একটি সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে যা পাঠকদের জ্ঞাতার্থে এখানে তুলে ধরা হলো:
জানা গেছে, সরাইল থানার বর্তমান ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে গত ০৭/১২/২৫ তারিখে সরাইল থানায় ওসি হিসেবে যোগদান করেন।
সরাইল থানা সূত্রে জানা যায়, যোগদানের পর থেকে সরাইল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ২৩/১০/২০২৬ তারিখ পর্যন্ত ১০ মাস ১৩ দিনে ১ হাজার ১শত ১০ জন আসামীকে গ্রেফতার করেছেন। এদের মধ্যে পেশাদার ডাকাত ৪৩জন, মাদক ব্যবসায়ী ১৪৫জন, নিয়মিত মামলায় গ্রেফতার ৩৫৮ জন (৫৪ জন ডেবিলসহ), সাজা প্রাপ্ত আসামী ৫৫জন, ওয়ারেন্টভুক্ত আসামী ৪৫৪ জন ও অন্যান্য অভিযোগে গ্রেফতার হয়েছেন ১০৩ জন।
এছাড়া দেওড়া মিন্টু হত্যা, পাকশিমুল মিঠু হত্যা, কালিকচ্ছ দত্তপাড়া সুমন হত্যা, কালিকচ্ছ মনিরবাগ গ্রামের কেয়ারটেকার নুর আহম্মদ হত্যা, সৈয়দটুলা রায়হান হত্যা, দেওড়া আবু ছায়েদ হত্যা, ধরন্তী ও সূর্যকান্দি গ্রামের সংঘর্ষে হাদিম মিয়া হত্যা, কুট্টাপাড়া জিহাদ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ঘটনায় জড়িত প্রধান আসামী সহ সর্বমোট ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এদিকে উত্তর কুট্টাপাড়া এনজিও অফিসে ডাকাতির ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন, ডাকাত দলের সদস্যদেরকে সনাক্ত সহ প্রধান ডাকাত আব্দুল গাফ্ফারকে গ্রেফতার করা হয়।
এছাড়া পানিশ্বর ইউনিয়নের শান্তিনগর ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত ৩ জন ডাকাতকে গ্রেফতার, লুন্ঠিত নগদ ৩০হাজার টাকা উদ্ধারসহ ডাকাতদের হেফাজত হতে ২টি রামদা, ২টি লোহার শাবল ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।
শাহবাজপুর তিতাস নদীতে ভাসমান নৌকায় নৃত্য শিল্পিকে গণ-ধর্ষণের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীদের সনাক্ত করন এবং ঘটনায় জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়। তার মধ্যে ১ জন আসামী স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। এছাড়াও অন্যান্য একাধিক গণ-ধর্ষণ ও ধর্ষণ মামলার রহস্য উদঘটন সহ মোট ২৩ জন ধর্ষককে গ্রেফতার করা হয়।
বিজয়নগর থানা এলাকা হতে ডাকাতি হওয়া ৩১টি ষাঁড় গরুর বাছুর ও ডাকাতির কাজের ব্যবহৃত ট্রাক গাড়ি উদ্ধার সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় রামদা ১টি, লোহার পাইপ ৩টি, ছোরা ১টি, কাটার ১টি, ছুরি ২টি, ১টি ইস্পাতের চাইনিজ কুড়াল, ১টি ৩১ ইঞ্চি জিআই পাইপ ও ১টি ৩০ ইঞ্চি জিআই পাইপ উদ্ধার করা হয়।
দেশীয় অস্ত্র উদ্ধারে কালিকচ্ছ, দেওড়া ও সৈয়দটুলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০টি বল্লম, ৭২টি টেটা, ২হাজার ৫০০টি বিভিন্ন সাইজের বাঁশের কঞ্চি উদ্ধার করা হয়।
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫হাজার ৭শত ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা ও ২লিটার ৭৫০ মি.লি. চোলাই মদ, ২০৩ বোতল এস্কফ সহ ১৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া ১ জন গরু চোরসহ ০১টি গরু ও চোরাই গরু বহনকারী একটি সিএনজি অটোরিক্সা, ২জন গাড়ি চোরসহ ১টি ট্রাক গাড়ি ও ১টি সিএনজি, ২ জন চোরসহ ২টি ব্যাটারি, ২জন চোরসহ ৫টি পানির টেপ(কল), ২ জন চোরসহ ১টি ইঞ্জিন চালিত নৌকা পৃথক পৃথক অভিযানে উদ্ধার করা হয়।এছাড়া সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চুরির ঘটনায় ১ জন চোর সহ ০৫টি স্টীলের জানালার কপাট ও ৬টি জানালার ফ্রেম উদ্ধার করা হয়।
৯ জন আসামীসহ ১০হাজার ৪শত ৩৭ কেজি ভারতীয় জিরা, ১৯০পিস ভারতীয় শ্যাম্পু, ২হাজার ৮শত ৮০ পিস ভারতীয় চকলেট ও ৩৪টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।











আপনার মন্তব্য লিখুন