বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: 3:35 pm , 15 August 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 3 months আগে
বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর উদ্যোগে আলোচনা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ আগস্ট) বাদ যোহর উপজেলা সদরের কুট্টাপাড়া হেলালিয়া মাদ্রাসায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত। উক্ত দোয়া মাহফিলে উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ম্প. জহিরুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা মো. বায়েছসহ স্থানীয় গণ্যমান্য মুসল্লিবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অংশগ্রহন করেন। দোয়া পূর্ব আলোচনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার বলেন, দেশের ক্রান্তিকালে অন্যায়ের সাথে আপোস না করে নিজের জীবন বাজি রেখে দেশ ও দেশের জনগণের জন্য দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে দেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন তা চির স্মরনীয় হয়ে থাকবে। দেশের মানুষ যুগ যুগ ধরে বেগম খালেদা জিয়ার আপসহীন নীতি ও আদর্শকে বুকে লালন করে দেশের জন্য কাজ করে যাবে। তিনি বেগম খালেদা জিয়াসহ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাতের জন্য দোয়া কামনার পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। এ সময় প্রয়াত দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সোহাইল আহমেদ। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।










আপনার মন্তব্য লিখুন