EN

সরাইলে বিএনপি নেতা-কর্মীদের অনুপস্থিতে জুলাই গণ অভ্যত্থানের আলোচনা সভা অনুষ্ঠিত,

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:57 pm , 5 August 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইলে বিএনপি নেতা-কর্মীদের অনুপস্থিতে জুলাই গণ অভ্যত্থানের আলোচনা সভা অনুষ্ঠিত, আমার কমনসেন্স বলে উনি(শেখ হাসিনা) ফিরে আসবেন: ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি

 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ৫ আগস্ট জুলাই গণঅভ্যত্থান দিবসের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার(৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিকে প্রধান অতিথি করায় উক্ত অনুষ্ঠানে বিএনপির কোনো নেতা অংশগ্রহন করেন নি বলে জানা গেছে।

এদিকে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। এই দেশের রাজনীতিতে উনার পরিবার ও উনার দীর্ঘদিনের অবদান রয়েছে। উনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। উনার অনেক বয়সও হয়েছে। উনি যদি দেশে ফিরে না আসেন, দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? উনার এত দিনের যে রাজনৈতিক ইতিহাস সেইটারই বা কী হবে? সবকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে উনি ফিরে আসবেন।

 অনুষ্ঠানে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপি ও সংগঠনের কোন নেতা-কর্মী না আসার বিষয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে। কারণ উনারা তো জনগণের জন্য রাজনীতি করেন।

 

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা শাখার সভাপতি মাওলানা মইনুল ইসলাম খন্দকার, এনসিপির উপজেলা সমন্বয়ক মো. মোবারক হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার সভাপতি হাজী সাইফুল ইসলাম, জুলাই শহীদ মোবারক হোসেনের পিতা রমজান আলী, আহত ইয়াছিন মাহমুদ ও জুলাই যোদ্ধা আলিফ মাহমুদ নাহিদ প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন