EN

সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে কয়েকশ রোগীকে ঔষধ সরবরাহ ও চিকিৎসা সেবা প্রদান  

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:06 pm , 5 August 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে কয়েকশ রোগীকে ঔষধ সরবরাহ ও চিকিৎসা সেবা প্রদান  

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েকশ রোগীকে বিনামূল্যে ঔষধ সরবরাহ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  বুধবার(৫ আগস্ট) দিনব্যপী সরাইল উপজেলা সদরের ফারজানা আনোয়ার ডায়গনস্টিক সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সরাইল ফারজানা আনোয়ার ডায়গনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মো. নিজাম উদ্দিন।

বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির পক্ষ থেকে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের মাঝে বিনা মূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

 এ ব্যপারে ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাক্তার জোহেব আল হাসনাঈন বলেন, কয়েকশ রোগীকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেক্সিমকো ও স্কয়ার কোম্পানির পক্ষ থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়েছে। আমাদের এ সেবা কার্যক্রমে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যপী নিরলস পরিশ্রম করে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। আমাদের এ সেবাদান কার্যক্রমে ডাক্তার ও রোগীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এ ধরনের সেবামূলক কার্যক্রম আমাদের ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন