EN

সরাইলে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত: ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:28 am , 29 June 2026, Monday , পোষ্ট করা হয়েছে 4 months আগে

সরাইলে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত: ২০

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। রোববার(২৮ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।  সংঘর্ষে ধরন্তী চাকসার গ্রামের শামসু মিয়ার পুত্র   মো. হাদিম মিয়া(৪৫) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যপারে সরাইল  সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আলি আযম রাকিব মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মতীর্থ হাওরে মাছ ধরার জন্য দেড় বছর আগে সূর্যকান্দি গ্রামের মোশাররফ হোসেন (৪৫) ধর্মতীর্থ গ্রামের হাদিম মিয়ার কাছ থেকে বাকিতে মাছ ধরার বেড় কেনেন। মোশাররফ হোসেন এখনো পুরো টাকা পরিশোধ করেননি। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রোববার সন্ধ্যার দিকে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৮টার দিকে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যপারে  সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬জনকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন