৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ , ১৯ মে ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছু সংখ্যক নেতা-কর্মীর আকস্মিক ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সোমবার (১৮ মে) বাদ আছর উপজেলার প্রধান প্রধান সড়কে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ লীগের নেতা-কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন। মিছিল শেষে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা জামায়াতে ইসলামির আমির এনাম খান এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম তারেক ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রবিবার(১৭ মে) সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে কিছু সংখ্যক নেতা-কর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের নিকট গিয়ে মিছিল শেষ করে । প্রতিবাদে একই দিন সন্ধায় সরাইল উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ও মিছিলকারী নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে বিক্ষোভ প্রদর্শন করে। একই দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সোমবার(১৮ মে) বাদ আছর বিক্ষোভ মিছিল ও পথসভা করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন