EN

সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:46 pm , 17 April 2026, Friday , পোষ্ট করা হয়েছে 5 months আগে

সরাইল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য এম এ মুসা ও সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল এর মমতাময়ী মায়ের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (১৭ এপ্রিল)  বিকাল ৫টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠিত  শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এম এ মুসা, সাবেক সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু, সহ-সভাপতি কামরুজ্জামান ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দুলাল, অর্থ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, সরাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহিন, সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান ও ন্যাপ নেতা আব্দুল জব্বার প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সরাইল জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মো, রফিকুল ইসলাম।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন