EN

সরাইলে বিএনপি জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল জনসমাগম, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:51 am , 10 February 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে বিএনপি জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় বিপুল জনসমাগম, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ ও আংশিক বিজয়নগর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের সর্বশেষ নির্বাচনী জনসভায় বিপুল সংখ্যক জনসমাগম হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়।  বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এতে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা  উচ্ছ্বাস প্রকাশ করেন।

এ সময় জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ  জোট প্রার্থীর পক্ষে উপস্থিত বিপুল লোকসমাগমকে স্বাগত জানিয়ে বিজয় চিহ্ন দেখান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

সভায় জেলা বিএনপি ও উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং  জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উক্ত জনসভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বিশাল মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে খেজুর গাছ প্রতীকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। জনগণ যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায়, তাহলে সরাইল ও আশুগঞ্জের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নদীভাঙন ও পানিসংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে এলাকার মানুষের ন্যায্য অধিকার ও দাবি জোরালোভাবে উপস্থাপন করবেন এবং একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মনে করে খেজুর গাছকে বিজয়ী করার আহবান জানান।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন