EN

সরাইলে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে রুমিন ফারহানার সৌজন্য সাক্ষাৎ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 9:59 pm , 27 January 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে রুমিন ফারহানার সৌজন্য সাক্ষাৎ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান ও মায়া হুরলিমান সরাইল উপজেলার শাহবাজপুরে ব্যারিস্টার রুমিন ফারহানার নিজ বাসভবনে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ, প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য লার্স প্রাগমান বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক পরিমণ্ডলেও গুরুত্ব পাচ্ছে। আমরা মাঠপর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করছি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে একটি নিরপেক্ষ ধারণা পাওয়া যায়।

অপর পর্যবেক্ষক মায়া হুরলিমান বলেন, ভোটারদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এই বিষয়গুলো আমাদের পর্যবেক্ষণের মূল কেন্দ্রবিন্দু। প্রার্থীদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানা আমাদের কাজের জন্য অত্যন্ত সহায়ক।

এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো ভোটাধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের সবার কাম্য। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ভোটাররা সচেতন ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে আমি আশাবাদী।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন