৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

হাসঁ মার্কায় আমার লক্ষ্য, এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাহস নেই চুরি করার: রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ , ১২ জানুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

হাসঁ মার্কায় আমার লক্ষ্য, এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাহস নেই চুরি করার: রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি কোন কাজেই অসুবিধা হয় না। সরকার দলীয় ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। সরকারি বরাদ্দের ৫০ শতাংশ সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার।

সোমবার (১২ জানুয়ারী) বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

ভোটে পানিশ্বর এলাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ যাকে ভোট দেন তিনি এমপি হন। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জেতাবেন।

এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা সচল রাখেন। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা সংসদ সদস্যদের দায়িত্ব।

নিজের সম্পর্কে বলতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেয়ার জন্য।

“নির্বাচন যে করতেছি বিদেশের আত্মীয়-স্বজনরা উল্টো আমাকে সামান্য সহযোগিতা করতেছেন। জয়ী হওয়ার পর ফল নেওয়ার জন্য তারা এদেশে আসবেন না। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে।”

তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমরা চেষ্টা থাকবে হাঁস মার্কাতেই নির্বাচন করব।”

উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি থেকে বহিস্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন