EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাসহ ১১প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:25 pm , 2 January 2026, Friday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাসহ ১১প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এম এ করিম  সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানাসহ সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান রুমিনসহ সকলের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও এ আসনে মনোনয়ন পত্র দাখিল করা বিএনপি সমর্থিত জোট প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব ও জামায়্যাতে ইসলামির প্রার্থী মাওলানা মোবারক হোসাইনসহ  ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।পরে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়।
সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।

মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি আমার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। তিনি বলেন, আপনারা দেখেছেন যখন ২০১৮ সালের সংসদে ২০১৯ সাল থেকে আমি জয়েন করি তখন সংসদে প্রতিকূল পরিবেশে আমার কী ভূমিকা ছিল জাতি তা জানে।

রুমিন বলেন, দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। দলের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিয়ে যখন বলেছে তখনই আমি মুহূর্তেই পদত্যাগ করেছি। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব দরকার, আমি স্বাগত জানাই। কেউ আমার সেবার আর প্রয়োজন নেই বললেও , আমার কিছু বলার নেই। তবে আমি সরাইল -আশুগঞ্জ বিজয় নগর অংশের মানুষের সেবা করতে চাই।

আমি আমার রাজনীতি চালিয়ে যাব। তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের ওপরে হয়তো মামলা দেওয়া হবে। আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয় প্রশাসনকে আমি সেটা জানাব।
যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন