ব্রাহ্মণবাড়িয়া-২: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি নেতা এস এন তরুন দে
বার্তা সম্পাদক প্রকাশিত: 8:11 pm , 29 December 2025, Monday , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ব্রাহ্মণবাড়িয়া-২: স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপি নেতা এস এন তরুন দে
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যান ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে। সোমবার ( ২৯ ডিসেম্বর) বিকাল ৫টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার এর নিকট মনোনয়ন পত্র দেন।
এর আগে দুপুর ২টায় একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা।
এদিকে একই দিন সকাল ১১টায় বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ ব্যপারে এস এন তরুন দে বলেন, আমি জনগণের শ্রদ্ধা ভালোবাসা ও সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করতে চাই।











আপনার মন্তব্য লিখুন