EN

জামায়াতে ইসলামী প্রার্থীর উদ্যোগে সরাইলে ১২টি হুইলচেয়ার বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:58 pm , 14 November 2025, Friday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

জামায়াতে ইসলামী প্রার্থীর উদ্যোগে সরাইলে ১২টি হুইলচেয়ার বিতরণ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী  মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মোবারক হোসাইন আখন্দের উদ্যোগে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসান আখন্দ।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আবুল বাশার ভুঁইয়া ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি। এ সময় সরাইল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বরকত উল্লাহ মিন্টুসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতাউল্লা রোহানী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন