EN

বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে সরাইলে বিশাল বর্নাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:35 pm , 11 November 2025, Tuesday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে সরাইলে বিশাল বর্নাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপনের নেতৃত্বে একটি বিশাল বর্নাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাসপাতাল মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। হাজার হাজার  বিএনপির নেতা-কর্মী ও নারী-পুরুষ সমর্থকবৃন্দ বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপণের সমর্থনে উক্ত মিছিলে অংশগ্রহন করেন। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলকারীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশ পালন করে।

 সমাবেশে বক্তাগণ বলেন,  ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকা ধানের শীষের ঘাঁটি। এখানে বহিরাগত কোনো প্রার্থীকে কিংবা উড়ে এসে জুড়ে বসবে এমন কোনো প্রার্থী মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল থেকে উঠে আসা সরাইল আশুগঞ্জের মাঠে থাকা বিএনপির নেতা-কর্মীদের মধ্য থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী  মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও নীতিনির্ধারকদের প্রতি দাবি জানান বক্তাগণ। এছাড়া বক্তাগণ আরও বলেন, বিগত পতিত সরকার বিরোধী আন্দোলনে বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপণ সক্রিয় থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। অসংখ্য মামলা হামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাঠে ঘাঠে জনতার পাশে থেকে কাজ করেছেন তিনি। এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির ত্যাগী এই নেতা আহসান উদ্দিন খান শিপণকে মনোনয়ন প্রদানের দাবি জানান বক্তাগণ।

সমাবেশে সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি শেখ রকিব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সর্দার, সরাইল উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাষ্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, যুগ্ম আহ্বায়ক মাওলানা উসমান গনি, সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, সরাইল উপজেলা জাসাস এর আহ্বায়ক আহসানুল করিম রিপন ঠাকুর, সরাইল উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদর ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজিন, উপজেলা যুবদল নেতা গিয়াস উদ্দিন সোহাগ, যুবদল নেতা বায়েছ, সাইফুল, মোঃ শামীম, আকবর, সরাইল উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মৈশান, সোহাগ মিয়া, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহ, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আতিকুর রহমান আতিক, সহ সভাপতি আমীর হামজা, সরাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সাজিন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুর্শেদ জামান জালাল, সদস্য সচিব শফিক মৈশান, যুগ্ম আহ্বায়ক সাব্বির, যুগ্ম আহ্বায়ক সুমন খান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম মুকুল, আবদুর রাহিম, বাবুল মিয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ নেতা সেলিম মিয়া, বশির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জুনাইদ খন্দকার, উপজেলা ছাত্রদল নেতা আকরাম ভূইয়া সাব্বির, নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মুর্শেদ মৈশান, সদস্য সচিব আবদুর রহিম মেম্বার, সদর ইউনিয়ন জাসাসের নেতা আরিফুল ইসলাম টিটু, নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সদস্য সচিব মঞ্জু মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিএনপি দলের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনও প্রার্থী ঘোষনা করা হয়নি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন