ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রশিক্ষণ কেন্দ্রের ছবিআকাঁ, সংগীত, আবৃত্তি ও বিতর্ক বিভাগের প্রশিক্ষকদের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্ব শনিবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সুপার অবঃ পিটিআই ও উপদেষ্টা শিশু নাট্যম চিত্রশিল্পী মোঃ আসাদুর রহমান আলমগীর। শিক্ষকপ্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মোঃ মাশুকুল ইসলাম মাশুক। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড শামসুজ্জামান চৌধুরী কানন। শিক্ষক প্রশিক্ষণের অংশগ্রহণ কারি হচ্ছেন প্রবাল বণিক, প্রণয় সাহা, মিলি দত্ত, পায়েল পাল,ইসরাত জাহান হিমা,জুঁই মল্লিক, লুবাবা মাজুজাহ ও পার্থিব মল্লিক লগ্ন। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠার ৩৯ বছর উপলক্ষে বছর ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ বছর শুরু হওয়া প্রশিক্ষণ আগামী ২০২৬ সালের মে মাসে শেষ হবে। প্রতি মাসে এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোঃ খান বিটু।











আপনার মন্তব্য লিখুন