৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে নবাগত ইউএনও মো. আবুবকর সরকারের  যোগদান

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , ৯ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

সরাইলে নবাগত ইউএনও মো. আবুবকর সরকারের  যোগদান

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার। রোববার (৯ নভেম্বর) তিনি নতুন কর্মস্থল সরাইলে যোগদান করেন এবং বিদায়ী ইউএনও মো. মোশারফ হোসাইন এর নিকট থেকে দায়িত্বভার গ্রহন বুঝে নেন। ইতিপূর্বে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্রগ্রামে ন্যস্থ ছিলেন বলে জানা গেছে। সরাইলে নবাগত ইউএনও মো. আবুবকর সরকারকে নতুন কর্মস্থলে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন।

উল্লেখ্য ফেনি জেলার পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বদলিজনিত কারনে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনায় বিদায় নেওয়া সরাইল উপজেলার সদ্যবিদায়ী নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন নবাগত ইউএনও মো. আবুবকর সরকার।

এ ব্যপারে সরাইল উপজেলা নবাগত ইউএনও মো. আবুবকর সরকার উপজেলা প্রশাসন সরাইল ফেইসবুক আইডিতে বলেন, “আসসালামু আলাইকুম, প্রিয় সরাইলবাসী, আমার উপর অর্পিত দায়িত্ব যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করি।”

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন