EN

সরাইলে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের ব্যপক গণসংযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:43 am , 8 November 2025, Saturday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইলে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মঈনুল ইসলাম খন্দকারের ব্যপক গণসংযোগ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী সভাপতি মাওলানা মঈনুল ইসলাম খন্দকার সরাইলে ব্যপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতাড়া, কাটানিশা ও আইরুইল এলাকায় তিনি  জনসংযোগ করেন। এ সময় মাওলানা জহিরুল ইসলামসহ খেলাফত মজলিশের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে মাওলানা মঈনুল ইসলাম রিক্সা প্রতীকে এলাকার ভোটারদের ভোট চান। পাশাপাশি সরাইল ও আশুগঞ্জ এলাকার জনগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

পর্যায়ক্রমে সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় গণ সংযোগ অব্যাহত থাকব বলে দলটির দলটির নেতা-কর্মীরা জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন