সরাইলে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও. মোবারক হোসাইনের উঠান বৈঠক অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: 12:13 am , 8 November 2025, Saturday , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইলে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাও. মোবারক হোসাইনের উঠান বৈঠক অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোননীত দাঁড়িপাল্লা প্রতীকে এমপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শুরা সদস্য মাওলানা মোবারক হোসাইন উঠান বৈঠক করেছেন। সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেড়তলা গ্রামে শুক্রবার (৭ নভেম্বর) উঠান বৈঠক করেন। এ সময় সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতা-কর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ড, গ্রাম, পাড়া ও মহল্লায় পর্যায়ক্রমে উঠান বৈঠকসহ ব্যপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন। এতে স্থানীয় জনগণসহ সাধারণ ভোটারদের মাঝে দাঁড়িপাল্লা প্রতিকের প্রতি ব্যপক সাড়া পাওয়া যাওয়ার পাশাপাশি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জামায়াতের নেতা-কর্মীরা জানিয়েছেন।












আপনার মন্তব্য লিখুন