৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত: ২০

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত: ২০

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ অন্তত ২০ জন আহত হয়েছেন।  শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে বিকালে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময়ে দুই পক্ষের দুই ছেলের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরে ঘটনা ঘটে।  এর জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে স্থানীয় ধানের ফসলি জমিতে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় অন্ধকার নেমে আসলে টর্চ লাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত থাকে।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ দিকে উভয় পক্ষের এ সংঘর্ষে পাকা ধানের ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি হলেও কে নেবে কৃষকের এ ক্ষতির দায়ভার এমনটায় এলাকার সচেতন মহলের জিজ্ঞাসা।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন