EN

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনোয়ার মাস্টারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:14 pm , 7 November 2025, Friday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনোয়ার মাস্টারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ

এম এ করিম সরাইলে (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সরাইল উপজেলা বিএনপির ব্যানারে পৃথক পৃথক দুটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে একটি  মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ পালন করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ পালন করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন