৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্রাহ্মণবাড়িয়া ১, ৩, ৪ ও ৫ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন, ঘোষনা হয়নি ২ ও ৬ আসনে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , ৩ নভেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে

ব্রাহ্মণবাড়িয়া ১, ৩, ৪ ও ৫ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন, ঘোষনা হয়নি ২ ও ৬ আসনে

 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১, ৩, ৪ ও ৫ আসনে ঘোষিত তালিকায় প্রার্থীদের নাম ঘোষনা করা হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। ধারণা করা হচ্ছে পরবর্তীতে এ দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।

 

 দলটির ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে মনোনীত প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,  ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুশফিকুর রহমান  ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি মনোনয়ন পাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন