ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ: রুমিন ফারহানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ , ১ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ: রুমিন ফারহানা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, ফেব্রুয়ারীর এক দিন পরেও নির্বাচন হতে দেওয়া হবে না। আগামীই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ।
সংস্কারের কথা প্রথম বিএনপিই বলেছে। রাস্ট্র মেরামতের ৩১ দফা তারেক রহমান ঘোষনা করেছে। এই ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের সকল রুপরেখা রয়েছে। গত ১৭ বছর জেল, জুলুম ও অত্যাচার সহ্য করেছে বিএনপির নেতা-কর্মীরাই। সংসদে দাঁড়িয়ে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি আমিই। গত ১৭ বছর মানুষ কোনো নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমার পিতা ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছে কিন্তু আওয়ামী লীগ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আমার পিতাকে সংসদে যেতে দেয়নি। সেই কষ্ট এখনও ভুলি নাই। আমি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জকে বাংলাদেশের মধ্যে দুটি মডেল থানায় রুপান্তর কর করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।












আপনার মন্তব্য লিখুন