স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে ম্যাজিস্ট্রেটের বাধার অভিযোগ, বাকবিতণ্ডা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে ম্যাজিস্ট্রেটের বাধার অভিযোগ, বাকবিতণ্ডা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠকে ম্যাজিস্ট্রেটের বাধার অভিযোগে এ সময় ম্যাজিস্ট্রেটের সাথে বাগবিতন্ডায় জড়ান ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৭ জানুয়ারী) বিকালে সরাইল উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার উঠান বৈঠক চলাকালে বাগবিতন্ডার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসলামাবাদ গ্রামে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার শান্তিপূর্ণ উঠান বৈঠক চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান সেখানে উপস্থিত হন। এ সময় ম্যাজিস্ট্রেট নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ তুললে তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান রুমিন ফারহানা।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সব জায়গায় সভা হচ্ছে, প্রশাসনে বইসা আছেন, আপনারা খোঁজ নেন, পারলে থামান। শেখ হাসিনার সময়ে যারা খাটের নীচে থাকত, আজকে তাদের কথা শুনে আপনারা চলছেন স্যার। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আজকে আমি ভদ্রতা দেখাইয়ে থামিয়েছি। স্যার, দিস ইজ দা লাস্ট টাইম। আই ওয়ার্নিং ইউ, আই উইল নট লিসেন টু দিস । এ কথা বলে ব্যারিস্টার রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।
সভাস্থলে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি ভঙ্গের দায়ে ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।











আপনার মন্তব্য লিখুন