EN

সরাইল সমবায় সমিতি নির্বাচন:  সেলিম ঠাকুরের মার্কা চেয়ার ও নুর আলমের মার্কা আনারস 

বার্তা সম্পাদক

প্রকাশিত: 10:50 pm , 29 October 2025, Wednesday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইল সমবায় সমিতি নির্বাচন:  সেলিম ঠাকুরের মার্কা চেয়ার ও নুর আলমের মার্কা আনারস 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচন-২০২৫ আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী সভাপতি পদে প্রতিদ্বন্দীতায় নেমেছেন ২জন প্রার্থী। এদের একজন হলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম আজহারুল ইসলাম ঠাকুর বিএ বিএড প্রতীক পেয়েছেন চেয়ার  ও অপরজন  সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম প্রতীক পেয়েছেন আনারস।

নির্বাচনী প্রতীক পাওয়ার পর প্রার্থীদ্বয়ের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোটারসহ সংশ্লিষ্টদের দোয়া চেয়ে ইতিমধ্যেই প্রচারনা শুরু করতে দেখা গেছে।

এ ব্যপারে সরাইল বিআরডিবি’র সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৪৯ জন। আগামী ১০ নভেম্বর উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন