EN

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:19 pm , 3 November 2025, Monday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. নুরুজ্জামান জাবেদ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার(৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর নামক স্থানে তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শাহজাদাপুর নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে যাওয়ার পথে নন্দনপুর নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা গিয়ে ব্রাহ্মণবাড়িয়া নোবেল হাসপাতালে নিয়ে ভর্তি ও  চিকিৎসা করেন।

এ ব্যাপারে আহত নুরুজ্জামান জাবেদের ব্যক্তিগত মুঠোফোনে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিৎ করে পরিবারের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে তিনি জেলা শহরের নোবেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন