EN

সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: নির্বাচনে আপিল খারিজ, বৈধ সভাপতি প্রার্থী সেলিম ঠাকুর

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:48 pm , 23 October 2025, Thursday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: নির্বাচনে আপিল খারিজ, বৈধ সভাপতি প্রার্থী সেলিম ঠাকুর

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: নির্বাচন আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন দুই জন প্রার্থী। এদের একজন হলেন সরাইল উপজেলা বিএনপির সহসভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সেলিম আজহারুল ইসলাম ঠাকুর ও অপরজন হলেন সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত যাচাই বাছাই কমিটি ইতিমধ্যেই তাদের দুইজনের প্রার্থীতা বৈধ ঘোষনা করেছেন। কিন্তু নির্বাচনে সভাপতি প্রার্থী সেলিম আজহারুল ইসলাম ঠাকুর এর প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে চট্রগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়ে আপিল করেন অপর সভাপতি প্রার্থী মো. নুর আলম। নির্ধারিত তারিখে অনুষ্ঠিত শুনানিকালে আপিল আবেদনকারী তার আবেদনের স্বপক্ষে প্রামান্য আইনানুগ রেকর্ডপত্র উপস্থাপন করতে না পারায় আপিল আবেদনটি খারিজ করা হয় এবং নির্বাচন কমিটি/২০২৫, সরাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: কর্তৃক গত ১৬-১০-২০২৫ খ্রি.  সেলিম আজহারুল ইসলাম ঠাকুর এর প্রার্থীতা বৈধ ঘোষনা সংক্রান্ত প্রদত্ত সিদ্ধান্ত যথাযথ ও   আইনানুগ হওয়ায় তা বহাল রাখা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন