EN

সরাইলে সন্তানের হত্যাকারীদের বিচার দাবিতে মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: 4:13 pm , 10 June 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 4 months আগে

সরাইলে সন্তানের হত্যাকারীদের বিচার দাবিতে মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত কিশোর রায়হানের মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করে বুধবার(১০ জুন) সকাল সাড়ে ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা হয়। এতে বক্তব্য দেন নিহত রায়হানের মা হনুফা বেগম, সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়া।

 নিষ্পাপ কিশোর রায়হানের হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তাগণ।

এ ব্যপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ মামলার ১জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য মাদক কেনাবেচাকে কেন্দ্র করে গত ৩০মে রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে একই এলাকার মৃত ছোটন মিয়ার কিশোর পুত্র রায়হান(১৭) নিহত হয়। এ ঘটনায় ৩১ জনের নামে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন