EN

সরাইলে শতাধিক শীতার্থ মানুষের মাঝে আনুষ্ঠানিক কম্বল বিতরণ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 5:22 pm , 28 December 2025, Sunday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

সরাইলে শতাধিক শীতার্থ মানুষের মাঝে আনুষ্ঠানিক কম্বল বিতরণ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শতাধিক শীতার্থ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়েছে। বন্ধু ফাউন্ডেশন ও পজিটিভ সরাইলের উদ্যোগে রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসারের কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মানু দত্ত ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম রিপণ এর সার্বিক তত্ত্বাবধানে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ক্বারী জামাল হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার তপুজিৎ দত্ত বাপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ সাংবাদিক বদর উদ্দিন বদু, সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ মাসুদ, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাংবাদিক আব্দুল মমিন, সাংবাদিক শিবলু আলম, সমাজসেবক আবু শাহ ও সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে শতাধিক শীতার্থ লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তাগণ এ ধরনের মানবিক কাজের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন