সরাইলে বজ্রপাতে ২ মহিষের আকস্মিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ , ২৮ এপ্রিল ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে বজ্রপাতে ২ মহিষের আকস্মিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বজ্রপাতে ২টি মহিষের আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার(২৮এপ্রিল) সকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর-কাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কাকুরিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র মো. সায়েদুল্লাহ মিয়ার দুটি মহিষ সকাল থেকেই স্থানীয় খোলা মাঠে ঘাস খেতে রাখা ছিল। এ সময় আকস্মিক বজ্র বৃষ্টি হলেও মহিষ দুটি মাঠেই ছিল। এ সময় মহিষ দুটি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ব্জ্রপাতে মৃত মহিষ দুটি দেখতে এলাকার লোকজন ঘটনাস্থলে ভীড় জমান।
এ ব্যপারে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বজ্রপাতে ২টি মহিষের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিৎ করেছেন।











আপনার মন্তব্য লিখুন