EN

সরাইলে দুই গ্রামের লোকজনে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ও পোল্ট্রিখামার ভাংচুর

বার্তা সম্পাদক

প্রকাশিত: 12:39 am , 22 January 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 8 months আগে

সরাইলে দুই গ্রামের লোকজনে সংঘর্ষে আহত ৩০, বাড়িঘর ও পোল্ট্রিখামার ভাংচুর

এম এ করিম সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাউল মেলায়  বাকবিতন্ডার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০জন আহত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী (মূল বর্গ) ও দৌলতপাড়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে  বাড়িঘর ও পোল্ট্রি খামারে অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় গতরাতে বাউল মেলায় ধরন্তী (মূল বর্গ)  ও চাকসার এলাকার লোকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে আজ বুধবার সকালে ১১ টা থেকে  উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টা ব্যপী চলমান সংঘর্ষে বাড়িঘর, পল্ট্রি খামাররে ভাংচুর  ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।  সরাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ মনজুর কাদের ভূইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন