সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনোয়ার মাস্টারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনোয়ার মাস্টারের নেতৃত্বে মিছিল ও সমাবেশ
এম এ করিম সরাইলে (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকালে সরাইল উপজেলা বিএনপির ব্যানারে পৃথক পৃথক দুটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ পালন করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।
এদিকে জেলা বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ পালন করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।













আপনার মন্তব্য লিখুন