EN

সরাইলে জনতার উদ্দ্যেশ্যে বিএনপি নেতা আনোয়ার মাস্টার: আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে

বার্তা সম্পাদক

প্রকাশিত: 11:55 pm , 5 August 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 3 months আগে

সরাইলে জনতার উদ্দ্যেশ্যে বিএনপি নেতা আনোয়ার মাস্টার: আপনাদের ঘাম যেতে আমার রক্ত যাবে

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 ৫ আগস্ট গণঅভ্যত্থান দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার এর নেতৃত্বে বুধবার(৫ আগস্ট) বিকালে উপজেলা সদরের একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের গার্লস স্কুলের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কসহ উপজেলা চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক  জহিরুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আবদূর রহিম, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল ও ছাত্রদল নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জিয়া পরিষদ ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সভায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার ৫ আগস্ট গণ অভ্যত্থান দিবস ও জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়ে পুঙ্গত্ববরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ছাত্র, জনতা, রাজনৈতিক নেতা-কর্মীসহ দেশের সর্বশ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ রক্তাক্ত আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জুলাই গণঅভ্যত্থানের সেই আন্দোলনের উদ্যেশ্যকে ধারণ করার পাশাপাশ দেশের স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসও সকলকে ধারন করতে হবে। এ সময় তিনি সরাইল উপজেলার বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাদের কৃতকর্মের প্রশংসা করেন পাশাপাশি ২/১ একজন কর্মকর্তাকে হুঁশিয়ার করে বলেন আপনারা উৎকোচ গ্রহনের মাধ্যমে যা খুশি তা করে বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন। জনগণ আপনাদেরকে ধরার আগে আপনারা নিজেদের দ্রুত সংশোধন করুন অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে সরাইল থেকে বিদায় করতে বাধ্য করবে।

সরাইলের সর্বস্থরের জনগণের উদ্যেশ্যে তিনি বলেন, আপনাদের আপদে বিপদে সার্বক্ষনিক আপনাদের পাশে আমি আছি। দিন হউক কিংবা রাত হউক যখনই আমাকে স্মরন করবেন আমি আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। পাশাপাশি তিনি বলেন, আমার তিন সন্তান ডাক্তার। আমার চাওয়া পাওয়া কেবল আপনাদের সেবা করা। কেবল আমি নয়, আমার সন্তানেরাও আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে। চিকিৎসাজনিত যেকোনো সহযোগিতায় আপনারা আমার সন্তানদের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা নিবেন। জনতার উদ্যেশ্যে তিনি আরও বলেন, আমাকে আপনারা ঘাম দিবেন, আমি আপনাদের জন্য রক্ত দেব ইনশাল্লাহ। এ সময় র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহনকারী সর্বস্থরের দলীয় নেতা-কর্মীদের তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন