সরাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: 7:05 pm , 1 July 2017, Saturday , পোষ্ট করা হয়েছে 9 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ শনিবার দুপুরে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশটি উদ্ধার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) রূপক কুমার সাহা মুঠোফোনে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের নাম পরিচয় এখনও জানা যায়নি।











আপনার মন্তব্য লিখুন