৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

সরাইলের কৃষকের ৫শত হেক্টর জমি পানির নিচে : কৃষকের মধ্যে হাহাকার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ , ৬ মে ২০১৭, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 years আগে

সরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:
ভারি বর্ষনে উজান থেকে পানি হাওরে নেমে আসায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। বছরের একমাত্র ফসল বোরো আধা কাঁচা অবস্থায় অকাল বন্যায় পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের স্বপ্ন, সাধ, বেঁচে থাকার একমাত্র অবলম্বন সব শেষ হয়ে গেছে। লাখ টাকা ঋণ করে জমিতে ঢেলেছেন যে কৃষক, আজ সেই কৃষকের জমির কাঁচা ধান পানির নিচে । তলিয়ে যাওয়া আমন বোরো ধানের জমির উপর বর্তমানে ৪/৫ ফুট পানি রয়েছে। এবং পানির নিচের ধান পঁচন ধরেছে । উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের প্রায় ৫ শত হেক্টর আধা পাকা ধানের জমি বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।। তলিয়ে যাওয়া ৫ শত হেক্টর জমির মধ্যে সরেজমিনে দেখাযায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের কৃষকদের প্রায় ৩ শত হেক্টর জমির মালিক রয়েছে। এসব জমি নাসিরনগর উপজেলার আকাশি ও শাপলা বিল এলাকায় অবস্থিত। বাকী ২ শত হেক্টর কৃষি জমি সরাইল উপজেলার আতিয়া বিলে রয়েছে। সরাইল উপজেলার কৃষকরা সরকারি ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারে এমন আশংকা করে কৃষকরা দুঃখে বুক চাপড়াচ্ছেন। শাহাজাদাপুর এলাকার একাধিক কৃষক বলেন আমাদের জমি নাসিরনগর উপজেলায় কিন্তু আমাদের বাড়ী সরাইল উপজেলার শাহাজাদাপুর। একই গ্রামের কৃষকরা আরো বলেন নাছিরনগর ও সরাইল উপজেলার কৃষি অফিসার আমাদের খোঁজ খবর নেয়নি । সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, সরাইলে হাওরের সর্বশেষ পরিস্থিতি জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালককে জানিয়েছি। আশা করি দ্রুত একটা ব্যবস্থা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন