৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ভোটের মাধ্যমেই মানুষ সকল অন্যায়ের জবাব দেবে: ব্যারিস্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট, সাধারণ একজন মানুষেরও একটি ভোট। ভোটের মাধ্যমেই মানুষ সকল অন্যায়ের জবাব দেবে: ব্যারিস্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, মাটির উপরে আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় করিনা, ভয় করা আমার রক্ততে নাই।

একজন প্রেসিডেন্টের যেমন একটি ভোট, সাধারণ একজন মানুষেরও একটি ভোট। ভোটের মাধ্যমেই মানুষ সকল অন্যায়ের জবাব দেবে। সোমবার (৫ জানুয়ারী) বিকালে সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময়কালে এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

এ সময় তিনি উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্য করে আরও বলেন, আমি দল ছেড়ে যাইনি, এলাকার মানুষকেও ছেড়ে যাইনি। দল আমাকে বহিস্কার করেছে কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ আমার পাশে আছে। আমি এমপি প্রার্থী নয়, সরাইল আশুগঞ্জের মানুষ এমপি প্রার্থী।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার নেত্রীর জানাজা ও দাফন সম্পন্ন হতে না হতেই আমাকে দল থেকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আমার সঙ্গে যদি কোনো বে-ইনসাফি বা অন্যায় হয়ে থাকে, তার বিচার আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম।

দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে লড়াইয়ের দায়িত্ব দিয়ে গেছেন, তা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবো।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন