ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী
বার্তা সম্পাদক প্রকাশিত: 10:01 pm , 29 December 2025, Monday , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সোমবার (২৯ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।
মনোনয়ন পত্র জমাদানকারী প্রার্থীরা হলেন বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, স্বতন্ত্র প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে,
জামায়াতে ইসলামি প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টি নেতা ও সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী ও আন্তর্জাতিক খ্যাতিমান হাফেজ নেছার আহমেদ আন নাছিরী,
জাতীয় সমাজতান্ত্রিক দলের (রব) প্রার্থী তৈমুর রেজা শাহজাদ ভূইয়া, খেলাফত মজলিসের প্রার্থী আবুল ফাত্তাহ মোঃ মাসুক ও এনসিপি দলের প্রার্থী আশরাফ উদ্দিন মাহদী।











আপনার মন্তব্য লিখুন