EN

ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:28 pm , 29 December 2025, Monday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-২: মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী মাওলানা মোবারক হোসাইন 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মোবারক হোসাইন । সোমবার ( ২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকার এর নিকট মনোনয়ন পত্র দেন। এ সময় সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির এনাম খা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদসহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  মাওলানা মোবারক হোসাইন জামায়াতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাওলানা মোবারক হোসাইন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ আসনের সরাইল উপজেলা ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম, পাড়া  ও মহল্লায় ইতিপূর্বে সভা, সমাবেশ, উঠোন বৈঠকসহ নানাভাবে গণ সংযোগ করে দাঁড়িপাল্লা প্রতীকে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন