ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৫টি খাল খননে ডিও লেটার দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: 10:49 pm , 26 February 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৫টি খাল খননে ডিও লেটার দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনে ১৫টি খাল খনের জন্য আধা সরকারিপত্র (ডিও লেটার) দিয়েছেন এ আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে পৃথক দুটি ডিও লেটারে উল্লেখিত খাল খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর দেওয়া ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জের দগরীসাল খাল, ভবানীপুর খাল, সরাইলের নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।
পানিসম্পদমন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে সরাইলের দেওড়া বড় খাল, লাখৌ নদী, জাফর খাল, আশুগঞ্জের আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল, আড়াইসিধা খাল, বিজয়নগরের কুদালিয়া খাল, রথানী খাল, ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়।
এ ব্যপারে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি বলেন, খালগুলো খনন হলে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, বন্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তনসহ কৃষক, জেলেসহ সাধারণ মানুষের অনেক উপকার হবে।











আপনার মন্তব্য লিখুন