EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: 8:59 pm , 24 October 2025, Friday , পোষ্ট করা হয়েছে 11 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোননীত এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসাইন ব্যপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি তিনি সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার জনগণের কাছে গিয়ে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে দফায় দফায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ হাট-বাজার ও দোকান পাটে গিয়ে গণসংযোগ করে সাধারণ মানুষের দোয়া কামনা করছেন।

সর্বশেষ শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যপি গণসংযোগের অংশ হিসেবে তিনি সরাইলের কুট্টাপাড়া সেলিম খন্দকার বাজার, সৈয়দটুলা আরব আলী বাজার  ও উচালিয়াপাড়া মাছ বাজারে উপস্থিত থেকে গণসংযোগ করেন। এ সময় জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার আমীর এনাম খান, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মাওলানা মোবারক হোসাইন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইস লামীর শুরা সদস্য। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন