EN

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি প্রার্থী নয়, সরাইল আশুগঞ্জের মানুষ প্রার্থী: ব্যারিস্টার রুমিন ফারহানা

বার্তা সম্পাদক

প্রকাশিত: 6:38 pm , 29 December 2025, Monday , পোষ্ট করা হয়েছে 9 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আমি প্রার্থী নয়, সরাইল আশুগঞ্জের মানুষ প্রার্থী: ব্যারিস্টার রুমিন ফারহানা

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

 বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় সরাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মো: আবুবকর সরকার এর নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন।

একই দিন সকাল ১১টায় একই আসনে  বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনাইদ আল হাবিব মনোনয়ন পত্র জমা দেন।

এ ব্যাপারে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। ১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের বিরুদ্ধে আমার পিতা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। আল্লাহর কি পরিকল্পনা ২০২৬ সালে এসে ধানের শীষের জোয়ারের বিরুদ্ধে আমাকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করতে হচ্ছে। দেখা যাক মহান আল্লাহর পরিকল্পনায় কি আছে।

তিনি আরও বলেন, এ আসনে আমি প্রার্থী নয়, সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকার মানুষ প্রার্থী। আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চাই। আমার নির্বাচনী এলাকার মানুষ আমার প্রতি যে আস্থা ও ভালবাসা দেখিয়েছে, আমি যেন তার প্রতিদান দিতে পারি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন