৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

ব্যারিস্টার রুমিন ফারহানাকে ১ হাজার টাকা  নির্বাচনী খরচ দিলেন এক বৃদ্ধা 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ , ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

ব্যারিস্টার রুমিন ফারহানাকে ১ হাজার টাকা  নির্বাচনী খরচ দিলেন এক বৃদ্ধা 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে এক হাজার টাকার নোট তুলে দেন এক বৃদ্ধা ভোটার। পছন্দের প্রার্থীকে নির্বাচনী খরচের জন্য এই টাকা দিয়ে আবেগাপ্লত হয়ে তিনি বলেন, জিতে গেলে যেন রুমিন ফারহানা তাদের দিকে তাকান এই প্রত্যাশা থেকেই তিনি আশীর্বাদ জানাচ্ছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় সরাইল উপজেলার ধাউরিয়া গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় বিমলা সরকার নামের ওই বৃদ্ধা প্রথমে গাঁদা ফুলের মালা দিয়ে রুমিন ফারহানাকে বরণ করেন। এরপর তার হাতে এক হাজার টাকার নোট গুঁজে দিয়ে বলেন, আপনি যাতে নির্বাচনে পাস করেন, সেই আশীর্বাদ করলাম। এই টাকা দিলাম নির্বাচনে খরচ করতে। পাস করে আমাদের দিকে দেখবেন। আমি আপনার মা হয়ে আশীর্বাদ করলাম।

বৃদ্ধার কাছ থেকে টাকা গ্রহণ করে রুমিন ফারহানা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নিজ হাতে ফুলের মালাটি খুলে আবার বৃদ্ধার গলায় পরিয়ে দেন। এ সময় উপস্থিত শতাধিক মানুষ করতালি দিয়ে এই দৃশ্যকে স্বতঃস্ফূর্ত ভালোবাসার নিদর্শন হিসেবে গ্রহণ করেন।

পরে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, এটি কোনো প্রচারণার অংশ নয়। এটি একজন মায়ের স্নেহ, একজন গ্রাম্য নারীর আন্তরিকতা। এই টাকা আমি নির্বাচনী তহবিলে জমা দেব এবং এর রসিদ ওই বৃদ্ধাকে দেওয়া হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক প্রত্যাশায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন