৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

EN

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরাইল সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ , ১০ জানুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরাইল সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল 

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

আপসহীন দেশনেত্রী  ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সরাইল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) বাদ আছর সংগঠনের অস্থায়ী কার্যালয় নিজসরাইলে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবেদুর আর শাহীন এর সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহসভাপতি মো. সামসুল আরেফিন,  সরাইল উপজেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহসভাপতি মুখলেছুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক মো. আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো: আব্বাছ উদ্দিন, দপ্তর সম্পাদক মো. ফখরুদ্দিন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: খোকন মিয়া, কার্যনির্বাহী সদস্য মো. অহিদুজ্জামান লস্কর অপু ও কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন রোবেল উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আরও পড়ুন