EN

বিকিনি পরে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিতর্কিত সারা আলী খান

বার্তা সম্পাদক

প্রকাশিত: 7:30 pm , 7 March 2020, Saturday , পোষ্ট করা হয়েছে 7 years আগে

বর্তমানে ভারতের বলিউডের তরুন অভিনেত্রীদের মধ্যে আলোচিত সমালোচিত নাম সারা আলী খান। এবার ভাইয়ের সঙ্গে বিকিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে বিতর্কের মুখে পড়েছেন সাইফ কন্যা সারা আলী খান। যদিও এই অভিনেত্রী বিভিন্ন সময় তার কাজের সুবাদে সংবাদের শিরোনাম হয়ে ওঠেন।

ভারতের সংবাদমাধ্যম জানায়, শুটিংয়ের ব্যস্ততা থাকায় ভাই ইব্রাহিমের জন্মদিনে উপস্থিত হতে পারেননি ‘কেদারনাথ’-খ্যাত তারকা সারা আলী খান। এ উপলক্ষে তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন তাদের একটি পুরোনো ছবি। ওই ছবিতে দেখা যায়, ভাইয়ের সঙ্গে বিকিনি পরে পোজ দিচ্ছেন সারা। আর ওই ছবিকে ঘিরেই ঘটনার সূত্রপাত শুরু হয়।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানান মন্তব্য। ভাইয়ের সঙ্গে নিজের বিকিনি পরা ছবি কীভাবে পোস্ট করলেন সারা? সেই প্রশ্নই এখন ঘুরছে নেটাগরিকদের একাংশের মনে। শুধু তাই নয়, সারাকে পড়তে হয়েছে নানা কটু মন্তব্যের সম্মুখে। সারার ধর্মীয় সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলে একজন লেখেন, ‘ভাই-বোনের পবিত্র সম্পর্কে তুমি আঘাত করেছ সারা’। আরেকজন লেখেন, এর থেকে মৃত্যুও ভাল।

তবে অনেকেই আবার এই ছবির প্রশংসা করে তাদের পাল্টা জবাব দিতে দেখা যায়। তারা বলেন ভাই বোন নিজেরা যদি তাদের পবিত্রতা রক্ষা করতে সফল হন সেক্ষেত্রে আমাদের বাজে মন্তব্য করা উচিত হবে না।

অন্যদিকে কুলি নম্বর ওয়ার ছবির কাজ শেষ করার পরই এবার তিনি জুটি বাঁধলেন ধনুষের সঙ্গে। এছাড়াও ছবিতে থাকছেন অক্ষয় কুমারও। ছবির নাম অতরঙ্গী রে। বক্স অফিসে ছবিটি কেমন সাড়া ফেলবেন তাই দেখবার বিষয়।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
আরও পড়ুন